গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গোলাগুলিতে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। তার বাড়ি রংপুর। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মারুফ আহমেদ জানান, গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তার বাম

পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নীরিক্ষার পর রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। নিহত সুমনের মাথায়, বুকের বামপাশে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি। এদিকে, নিহত সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া রুবেল জানান, সুমন এক ছেলে এক মেয়ের জনক। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার অভিযোগ, স্থানীয় সেভেন স্টার নামের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব ছিল

সুমনের। তারাই তাকে হত্যা করে থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব