গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ নামটি পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখা হয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে টেক জায়ান্ট গুগলের সেবা গুগল ম্যাপ উপসাগরটির নাম পরিবর্তন করে রেখেছে। তবে এই পরিবর্তন ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। এর বাইরে অন্যান্য দেশের ব্যাবহারকারীদের ম্যাপস অ্যাপে সেই উপসাগরের আগের নামই বহাল রেখেছে গুগল। এমনকি মেক্সিকোর ব্যবহারকারীরাও তাদের অ্যাপে এই উপসাগরটির নাম ‘গালফ অব মেক্সিকো’ই দেখছেন। মেক্সিকো উপসাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র

উপশাখা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবাকে পৃথক করা এই উপসাগরের প্রায় পুরোটাই পড়েছে উত্তর আমেরিকা মহাদেশে। বহু বহু বছর ধরে এ উপসাগরটি মেক্সিকো উপসাগর নামেই পরিচিত ছিল। তবে ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর বেশকিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসবের মধ্যে এই সাগরটির নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ করা সংক্রান্ত একটি আদেশও ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং