গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল নিধন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

আরও খবর

তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না”

এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির

সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল নিধন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে কয়েকটি কুকুর ও বিড়াল বিষপ্রয়োগে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। প্রাণিপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার দাবি করেছেন। এই অমানবিক কার্যক্রমে স্থানীয় আবাসিক কমিটির কিছু সদস্য জড়িত বলে দাবি করা হয়েছে। ঘটনাটি পশুপ্রেমী, সাধারণ নাগরিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। শুক্রবার (২২ নভেম্বর) মধ্যরাত এ ঘটনা ঘটে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে জাপান গার্ডেন সিটিতে একদল বসবাসকারী ‘জেজিজি লাইফ সেফটি’ নামের ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিল। জাপান গার্ডেন সিটির ভেতরে এ সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুনও পাওয়া গেছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় জাপান গার্ডেন

সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করেন একজন ব্যবহারকারী। এ সময় সেখানকার কুকুর-বিড়ালগুলো বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রাতে জাপান গার্ডেন সিটিতে ছুটে যান অনেকে। এ সময় আদাবর থানা থেকে পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। বিষপ্রয়োগে মৃত কুকুর ও পোস্টার এদিকে, প্রাণিপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। কুকুর এবং বিড়াল হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্থপতি রাকিবুল হক এমিল। ইতোমধ্যে তার সংগঠনের পক্ষে

আদাবর থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ। আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান এমিল। জাপান গার্ডেন সিটিতে কুকুর হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জয়া আহসানের প্রতিবাদ কুকুরের বিরুদ্ধে গত ৬-৭ মাস ধরে প্রচারণা তাহলে কারা চালাচ্ছে— এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের মতো আরেকটা তরুণ প্রজন্ম আছে, যারা কুকুর চায় না। এমন ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদিরসহ

অন্যরা। এ ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা। সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ হন এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের গলায় সালমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে।

আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিঃশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ