গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার জন্য ঋণের অঙ্ক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি কেনার ঋণের হারও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য গাড়ির দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ দিতে হবে ভোক্তাকে। আগে সাধারণ গাড়ির দামের ৫০ শতাংশ ঋণ দেওয়া হতো। গ্রাহককে দিতে হতো বাকি ৫০ শতাংশ। এখন থেকে এ ধরনের গাড়ি কেনার জন্য ব্যাংক দেবে গাড়ির দামের ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে গ্রাহককে। এ বিষয়ে মঙ্গলবার রাতে

কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর করা হয়েছে। সূত্র জানায়, দেশের সার্বিক অর্থনীতি বিশেষ করে আমদানি খাতকে চাঙা করতে ভোক্তা পর্যায়ে ঋণ বিতরণের হার বাড়ানো হয়েছে। নতুন বছরে এমন আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভোক্তা ঋণের আওতায় প্রায় সব ব্যাংক ও কিছু ফাইন্যান্স কোম্পানি এ খাতে ঋণ দিয়ে থাকে। সুদের হার গড়ে ১২ থেকে ১৪ শতাংশ। তবে দুর্বল ব্যাংকগুলোতে এ খাতে সুদের হার আরও বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল