গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর গাজীপুরে হৈ চৈ পড়ে গেছে। সচেতন মহলে এ নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে। এছাড়া সম্প্রতি একটি জাতীয় দৈনিকের লিড নিউজে ছাপা হয়েছিল ‘ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি’। ওই নিউজের কাটিংটির সঙ্গে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির তার নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে শেয়ার করেছিলেন। এখন তার অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে গেলে অনেকেই ব্যঙ্গ করে দুটি ছবি শেয়ার করে বলছেন- এই হলো বাসন থানা বিএনপি নেতার ক্লিন ইমেজের নমুনা। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাকে বস্ত্রহীন এবং আপত্তিকর অবস্থায়

দেখা গেছে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা দাবি করে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ভিডিওটি তিনি দেখেছেন কিন্তু এগুলো কিভাবে তার হতে পারে তা তিনি বুঝতে পারছেন না। এমন ভিডিও তার বলে মনে পড়ে না। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি দাবি করেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, উল্লেখিত ভিডিওটি আমি কিছুক্ষণ আগে দেখেছি। থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কাজে জড়িত হতে পারে বিষয়টি আমার বিশ্বাস হচ্ছে না। কী বলব আমি খুবই লজ্জিত। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি দেখবেন। দলের হাইকমান্ড সংশ্লিষ্ট বিষয়ে যে নির্দেশনা দিবে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’