গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনরত শ্রমিকেরা জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে বিক্ষুব্ধরা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই মাস যাবত বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে। শ্রমিকেরা বলেন, তিন মাসের বেতন বকেয়া থাকায় তাদের বাসা ভাড়া, দোকান বকেয়া দিতে পারছে না। দোকানে বকেয়া না দেওয়ায় এখন আর বাকি সদায় দিতে

চায় না দোককনদার। ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন না দিতে পারায় অনেক শ্রমিকদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। এতে ওইসব শিক্ষার্থীদের জীবনে একটি বছর পেছনে পড়তে হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বুঝানো হচ্ছে। দুপুর পৌনে দুইটা পর্যন্ত অবরোধ চলছিল। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য