গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুনের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে কারখানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা দ্রুত এলাকায় থেকে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এদিকে কারখানার মালিকপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুমান,

কারখানার যন্ত্রপাতি বা সংরক্ষিত তেলের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন। আশপাশের মানুষদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলে পরবর্তী সময়ে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হবে। এ বিষয়ে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত আছি। আগুন নিভানোর কাজ চলছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম