গাজায় নিহতের মধ্যে ১১ হাজারের বেশি শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

গাজায় নিহতের মধ্যে ১১ হাজারের বেশি শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসরায়েলি বাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ১০ হাজার ৮৮৮ শিক্ষার্থী নিহত ও ১৭ হাজার ২২৪ জন আহত হন। একই সময়ে পশ্চিম তীরে ১১৩ শিক্ষার্থী নিহত ও ৫৪৮ জন আহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীর থেকে ৪২৯ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা

তাদের কাছে পৌঁছতে পারছেন না। এসব যোগ করলে হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। অন্যদিকে উত্তর ইসরায়েলের বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা এখন তেল আবিবের যুদ্ধের আরেকটি লক্ষ্য বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর

কার্যালয় থেকে এ কথা জানানো হয়। সোমবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা নিজেদের একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি, যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। ইরাক, লেবানন এবং ইয়েমেনে ইরান সম্পর্কিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে পরাজিত করবে। এর আগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশির ভাগ নিয়ন্ত্রণকারী হুতিরা রোববার মধ্য ইসরায়েলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার