গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সে সব তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব করবে। এরপরে যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে, রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ন রাখতে হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ’ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অর্জন যেন ফ্যাসিবাদের থাবায় নষ্ট না হয়- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করে রিজভী বলেন, শিক্ষক ও ছাত্র আছেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন- আমাদের সবার

মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা দিতে প্রস্তুত। আমাদের অর্জিত সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো বহমান, সেটা আমরা বহমানই রাখব। তিনি বলেন, ৫ আগস্টের পর মুক্ত বাতাস তৈরি হয়েছে এখন আরও মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনি ব্যবস্থা করুন। যে দাবি আদায় করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে। সুমন গুম হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। রিজভী বলেন, মানবিক, ন্যায়বিচার দেশে ছিল না,

শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিলেন। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তিনি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে কেউ আগুন দিয়ে কোনো কিছু পোড়াবে না। যেখানে সবাই নির্মাণ করবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’