ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা আটক
রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে আটক করছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷
আটক দুই নেতা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় গঙ্গাচড়া বাজার কেন্দ্রীয় কবর স্থান এলাকা থেকে বুলবুল আহমেদকে এবং রাত ১০ টায় বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামান মানিককে আটক করে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে
পুরনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার অভিযোগ আছে।
পুরনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার অভিযোগ আছে।



