খেলার মাঠ থেকে সরাসরি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, অন্যরকম ‘অলরাউন্ডার’ সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

খেলার মাঠ থেকে সরাসরি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, অন্যরকম ‘অলরাউন্ডার’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন যখন শুরু হয় তখনো সাকিব আল হাসান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। লঙ্কান প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ার ম্যাচে জাফনা কিংসের হয়ে ফিল্ডিং করছিলেন। সঞ্চালক একবার তার নাম ধরে ডাকার পর আরেকজন জানালেন তিনি এখনো খেলছেন, তার রেকর্ডেড বক্তব্য আছে। খেলা শেষ করে অবশ্য সাকিব বাসে উঠেই যুক্ত হয়ে গেলেন। শেখ হাসিনার বক্তব্যের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকতা সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রশ্ন করছিলেন। তারা সেসব প্রশ্নের জবাব দেন। এসময় স্ক্রিনে জাফনা কিংসের জার্সি গায়ে চাপিয়ে উপস্থিত ছিলেন সাকিব। বিদেশি সাংবাদিকদের সব প্রশ্নই ছিলো শেখ হাসিনা ও জয়কে। সাবেক

প্রধানমন্ত্রী নিজে উত্তর দেওয়ায় সাকিব আর কথা বলার সুযোগ পাননি। তবে এই বিশেষ সংবাদ সম্মেলনে সাকিবের রেকর্ড করা বক্তব্য পরে প্রচার করে বাংলাদেশ আওয়ামী লীগ। যেখানে সাকিব প্রত্যাশা করেন ন্যায় ও শান্তির বাংলাদেশ, ‘আজ আমি একজন বাংলাদেশি হিসেবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আগস্ট আমাদের শোকের মাস। এই মাসে আমরা স্মরণ করি আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। এবং সেইসব মানুষকে যাদের আত্মত্যাগ আমাদের দেশ গঠনে অবদান রেখেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানী হয়েছে যা আমাদের ব্যাতিত করেছে। যারা প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কিংবা অন্য যেই হোন না কেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। আমি গভীরভাবে

জাতির পিতা ও তার পরিবারকে শ্রদ্ধা জানাই। আমরা ভিন্নমত পোষণ করতেই পারি। মানবিকতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হবো। আগামী প্রজন্ম বিবেধ নয়, ভালোবাসা শিখে এই আশা করি। জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া অবকাঠামো উন্নয়ন করেছেন, নারী-পুরুষ ভেদাভেদ দূর করেছেন। আমি বাংলাদেশকে ভালোবাসি। যেখানে ন্যায়বিচার, শান্তি নিয়ে আসা হবে সবচেয়ে বড় শক্তি।’ রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে নির্বাসনে থাকা সাকিব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। লঙ্কান প্রিমিয়ার লিগেও শুরু থেকেই তাকে দেখা যাচ্ছেন। এদিন তার দল জাফনা ফাইনালেও উঠেছে, যাতে ১ উইকেট নিয়ে অবদান সাকিবের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায় ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত