ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম!
জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ
খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া
দর্শকরা এতদিন তাকে দেখেছেন মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে, ম্যাচের গতি বদলে দিতে, দেশের জার্সি গায়ে নেতৃত্ব দিতে। এবার সেই পরিচিত মুখই দেখা যাবে অন্য আলোয়। ফুটবল মাঠের অধিনায়ক এবার ক্যামেরার সামনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন।
ফুটবলের ভাষা থেকে এবার তিনি পা রাখছেন গল্পের ভাষায়। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জামাল। সোমবার রাজধানীর কলাবাগানের পরিচিত এক মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।
জামাল জানান, চার বছর আগেও অভিনয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন, তবে ব্যস্ত সূচির কারণে তখন আর করা হয়নি। এবার সময়
ও সুযোগ মিলেছে, তাই চ্যালেঞ্জটা নিয়েছেন।’ নিজের প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে জামালের অনুভূতিও ছিল অন্যরকম। তার ভাষায়, শুটিংয়ের পুরো পরিবেশটাই অনেকটা জাদুর মতো। বিজ্ঞাপনের কাজে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ আলাদা।’ পেশাদার শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখছেন বলেও জানিয়েছেন তিনি। সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। আরও আছেন লামিমা লাম, শরফ আহমেদ জীবন, শহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। আট পর্বের ‘ব্রাজেন্টিনা’ আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন দেখার অপেক্ষা।