খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ সদস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়ার। এর আগে অভিযোগ পেয়ে ওই কিশোরকে আটক করে থানায় আনতে গিয়ে হামলার শিকার হয়ে খিলক্ষেত থানার তদন্ত কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া আরও ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। আহতেরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন। তিনি বলেন, খিলক্ষেতে মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে একজনকে মারধরের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাকে আটক করার পর থানায় নেওয়ার পথে

উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে কিশোরকে নামিয়ে নেয় এবং গণপিটুনি দেয়। একপর্যায়ে জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এএসআই ইসমাইল আরও বলেন, রাত সোয়া ১২টা পর্যন্ত ৭-৮ পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। আহতদের মধ্যে তদন্ত ওসিসহ ৭-৮ পুলিশ সদস্যকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, খিলক্ষেত বটতলা সংলগ্ন বালুর মাঠে ৫ বছরের শিশুকে ১৬ বছরের কিশোর ধর্ষণ করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ধর্ষককে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটকে দিয়ে গণপিটুনি দেয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। রাত ২টার দিকে গুলশান বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো.

আল আমিন হোসাইন বলেন, হামলার শিকার কিশোরটি এখনো বেঁচে আছে। তাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। এছাড়া পুলিশের সাতজন সদস্য আহত হয়েছেন। তাদেরকেও কুর্মিটোলা জেনারেল ভর্তি করা হয়েছে। এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত কিশোরটিকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে তাকে অর্থোপেডিক্স ওয়ার্ডে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?