খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার সব ধরনের প্রস্ততি প্রায় সম্পন্ন হয়েছে। আজ রাত ১০টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, সোমবার রাতেই কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করেছে। ম্যাডামের যাত্রার প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন তিনি। এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড

এম জাহিদ হোসেনে একই তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কাতারে আমিরের পাঠানো ওই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ হলো দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এটি জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর এবং ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সজ্জিত যা শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। বিএনপির

স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১৬ জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত