খাদ্য ভবনে খাদ্য উপদেষ্টা ক্রেতা হিসাবে নিজেই চাপে আছি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

খাদ্য ভবনে খাদ্য উপদেষ্টা ক্রেতা হিসাবে নিজেই চাপে আছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য ভবনে গতকাল এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, আমি আপনাদের মতো মধ্যবিত্ত। আমি নিজেই বাজার করি, চাপে আছি। শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে। সেটাও দ্রুতই উঠা শুরু করবে আশা করছি। যে বদ্ধ জলাশয়গুলো আছে, শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে। সেক্ষেত্রে ডিম ও মুরগির ওপর চাপটা কমবে। সবকিছুর দাম কিছুটা কমবে বলে আমার মনে হচ্ছে। খাদ্য উপদেষ্টা বলেন, গত এক সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল, তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি,

আমন ধান মার্কেটে আসা শুরু করলে, দাম একটু কমতে শুরু করবে। তিনি বলেন, কৃষক যাতে ফেয়ার প্রাইস (ন্যায্য মূল্য) পায়, সেদিকেও সরকারের নজর রাখতে হবে। কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে। যারা ফসল ফলায়, তারা যাতে নিরুৎসাহিত না হন সেজন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। আমন ধানের আগের বার যে দাম দেয়া হয়েছিল, তার থেকে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!