খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৬

খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৬ |
সরাসরি সেটে জয় পেলেও লড়াইটা সহজ ছিল না একদমই। কারেন খাচানভের কঠিন প্রতিরোধ সামলে টানা তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাম লেখালেন শীর্ষ বাছাই অ্যালেক্সান্ডার জভেরেভ। শুক্রবার ইউএস ওপেনের সেমিফাইনালে খাচানভকে হারিয়ে খিতাবি লড়াইয়ে জায়গা করে নেন এই জার্মান তারকা। ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনে রানার্সআপ হওয়া জভেরেভ শেষ দুই সেটের টাইব্রেকারে দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে ৬-৩, ৭-৬ (৯/৭), ৭-৬ (৮/৬) ব্যবধানে ম্যাচটি নিজের করে নেন। রোববার ট্রফি জয়ের লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন আমেরিকান দুই তারকা বেন শেলটন ও ফ্রান্সেস টিয়াফোর মধ্যকার বিজয়ী খেলোয়াড়ের সঙ্গে। দুই আমেরিকান তারকার লড়াই নিয়ে জভেরেভের পূর্বাভাস, ম্যাচটি হতে যাচ্ছে ‘একেবারে মহাকাব্যিক’। তবে রোববার ২৩ বছরের আমেরিকান

গ্র্যান্ড স্ল্যাম খরা কাটানোর স্বপ্ন ভেঙে দেওয়ার লক্ষ্য তার। ২০২০ ইউএস ওপেনের ফাইনালে ডমিনিক থিমের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল জভেরেভের। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আশা করি রোববার আমেরিকানদের সেই স্বপ্ন আমি সফল হতে দেব না।’ টুর্নামেন্টের শুরুটা অবশ্য জভেরেভের জন্য খুব একটা মসৃণ ছিল না। প্রথম ও দ্বিতীয় রাউন্ডেই পাঁচ সেটের ক্লান্তিকর লড়াই চালাতে গিয়ে তাকে কোর্টে কাটাতে হয়েছিল ৯ ঘণ্টা ২৬ মিনিট। তবে ধীরে ধীরে নিজের সেরা ছন্দ ফিরে পান এই জার্মান। ৫০ নম্বর র‍্যাংকিংয়ের খাচানভকে হারাতে তার সময় লাগে ২ ঘণ্টা ৫৭ মিনিট। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মারকোস বাগদাতিসের (৫৪ নম্বর) পর সর্বনিম্ন র‍্যাংকিংয়ের

খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নেমেছিলেন খাচানভ। তবে ২০২১ সালের টোকিও অলিম্পিক ফাইনালের পর এবারও তাকে হতাশ হতে হলো জভেরেভের কাছে। ম্যাচ শেষে জভেরেভ বলেন, ‘সরাসরি সেটে জয় হলেও পথটা একেবারেই সোজা ছিল না। সে অসাধারণ খেলেছে এবং দারুণ লড়াই করেছে।’ প্রথম সেটে সুবিধা করতে না পারা খাচানভ দ্বিতীয় সেটে দ্রুতই সার্ভিস ব্রেক খেয়ে পিছিয়ে পড়েন। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি তিনি। জভেরেভের জোড়া ভুলকে কাজে লাগিয়ে প্রথম ব্রেক পয়েন্ট আদায় করে নেন এই রুশ তারকা। সেখান থেকে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। খাচানভ দুটি সেট পয়েন্ট রুখে দিলেও শেষ রক্ষা হয়নি; জভেরেভই দ্বিতীয় সেট পকেটে পুরেন। তৃতীয় সেটে দুই জনের

কেউই কোনো সার্ভিস ব্রেক করতে পারেননি। টাইব্রেকারে খাচানভ ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকেও পর পর দুটি ফোরহ্যান্ডের ভুলে সুযোগ হাতছাড়া করেন। জভেরেভ তার ১৫তম এস হাঁকিয়ে নিজের জয় নিশ্চিত করেন। সেমিফাইনালের এই দিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশনের সময় এক বিষাদময় আবহ তৈরি হয়। অন্য সেমিফাইনালে প্রতিযোগিতা করছেন দুই আমেরিকান—অষ্টম বাছাই বেন শেলটন ও ১১তম বাছাই ফ্রান্সেস টিয়াফো। কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ে রাত ৩টা ৩৪ মিনিট পর্যন্ত চলা পাঁচ সেটের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে বিদায় করেন শেলটন। এখন ২০০৩ সালে অ্যান্ডি রডিকের ইউএস ওপেন জয়ের পর দীর্ঘ ২৩ বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড স্ল্যাম

খরা কাটানোর পথ খুঁজছেন তারা। এদিকে শনিবার অনুষ্ঠিত হবে নারী এককের ফাইনাল। বেলারুশিয়ান তারকা আরিয়ানা সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন আটকে দিতে কোর্টে নামবেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি