ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
রাজধানীর অন্যতম প্রধান কুরবানির পশুর হাট তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে পশু বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ইজারা পাওয়া ‘শিকদার এন্টারপ্রাইজ’ বুধবার আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ পাওয়ার পর থেকেই সারা দেশ থেকে গরু ও ব্যবসায়ীদের আগমন শুরু হয়েছে। এখন শুধু ক্রেতাদের প্রতীক্ষায় রয়েছে জমজমাট এ হাট। বৃহস্পতিবার (২১ মে) বিকালে সরেজমিনে দেখা যায়, পলিটেকনিক মাঠ ছাড়িয়ে আশপাশের ফাঁকা জায়গা ও সড়কগুলোতেও সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে। অস্থায়ী ছাউনির নিচে বিশ্রাম ও পশুদের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দূর-দূরান্ত থেকে আসা কারবারিরা। মাঠের প্রবেশপথেই নজর কাড়ছে বেনাপোলের ‘ফিরোজ আল-মামুন ডেইরি ফার্ম’-এর চারটি বিশালাকার উট, যা ঘিরে দর্শনার্থীদের

ভিড় লক্ষ্য করা গেছে। হাটের পরিবেশ ও প্রস্তুতি নিয়ে ইজারাদার ও শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম বলেন- আলহামদুলিল্লাহ, সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে নিচু জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং ত্রিপল দিয়ে বিশাল ছাউনি তৈরি করা হয়েছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শক্তিশালী জেনারেটরের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সহায়তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা গরুর ব্যাপারীদের দাবি, হাটের সুনাম ও ভালো লেনদেনের প্রত্যাশায় তারা এবার তেজগাঁওকে বেছে নিয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৩০টি গরু নিয়ে আসা মো. আবুল কালাম আজাদ জানান, তার নিজের খামারের দুটি বড় গরু প্রতিটি ৪ লাখ টাকা দরে বিক্রির আশা করছেন।

কুমিল্লা লালমাই থেকে ১৬টি গরু নিয়ে প্রথমবার এ হাটে আসা মো. সুজন মিয়ার সবচেয়ে বড় গরুর দাম হেঁকেছেন ৯ লাখ টাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বিশেষ কার্যক্রম চলমান। হাটের ভেতরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের পাশাপাশি দিনরাত টহল দল থাকবে, সেইসঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। আয়োজক ও ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির আশঙ্কা থাকলেও আধুনিক ব্যবস্থাপনা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এবার কেনাবেচা গত বছরের তুলনায় বেশ জমে উঠবে। আনুষ্ঠানিকভাবে হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় থাকা বিক্রেতারা এখন ভালো দাম পাওয়ার আশায় প্রহর গুনছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা