ক্রিকেট বিশ্বকাপে নারী-পুরুষ ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা আইসিসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ক্রিকেট বিশ্বকাপে নারী-পুরুষ ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা আইসিসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
ক্রিকেট বিশ্বকাপে পুরুষ এবং নারীদের প্রাইজমানি নিয়ে অনেক কথা হয়েছে। নারী বিশ্বকাপে যে প্রাইজমানি থাকে, তার চেয়ে অনেক বেশি প্রাইজমানি পায় পুরুষ বিশ্বকাপের দলগুলো। এবার সে ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানা গেছে, গত জুলাইয়ে আইসিসির বোর্ড সভায় নারী ক্রিকেট বিশ্বকাপে পুরুষদের সমপরিমাণ প্রাইজমানির প্রস্তাব উঠে। এবার সে প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এবারের নারী বিশ্বকাপে ছেলেদের সমপরিমাণ প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশে আসরটি হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দল গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি প্রাইজমানি পেতে

যাচ্ছে। নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবার প্রাইজমানি পাবে প্রায় ২৩ লাখ ডলার। গত আসরে যেটির পরিমাণ ছিল সাকুল্যে ১০ লাখ ডলার। এবারের আসরে রানার্স-আপ দলের প্রাইজমানি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দলের চেয়ে বেশি, প্রায় ১১ লাখ ডলার। গতবারের চেয়ে ৬ লাখ ডলার বেড়েছে রানার্স-আপের প্রাইজমানি। এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। এছাড়া গ্রুপপর্বে জয়ী দলগুলোর প্রত্যেকে পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। আর সেমিফাইনালের আগে বিদায় নেওয়া ৬ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে মোট ১৩ লাখ ডলার। গ্রুপপর্বে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর পঞ্চম হিসেবে টুর্নামেন্ট শেষ

করা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। শারজায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম