ক্রিকেটকে বিদায় বললেন উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ক্রিকেটকে বিদায় বললেন উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক রেকর্ড অর্জনের পর অবশেষে ৪১ ছুঁইছুঁই বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় এই তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮২টি ম্যাচ খেলে ৬৩১ উইকেট শিকারের পাশাপাশি প্রায় ৭ হাজার রান সংগ্রহ করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পথচলা থেমে যাওয়ার পর খেলোয়াড়ি জীবনের অধ্যায়ই চুকিয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। কুঁচকির চোটে পড়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টি-টোয়েন্টির ‘আইকন’ হয়ে ওঠা অলরাউন্ডার। গত মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে মাঠ ছাড়েন ব্রাভো। এ চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। আগেই

ঘোষণা দিয়েছিলেন, এবারের আসর খেলেই বিদায় জানাবেন সিপিএলকে। প্রত্যাশার আগে তাই শেষ হয়ে যায় সেই পালা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি জানিয়ে দেন, সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিচ্ছেন। ব্রাভো বলেন, ‘যে খেলাটা আমাকে সবকিছু দিয়েছে, সেটিকে বিদায় জানানোর সময় আজ। পাঁচ বছর বয়স থেকেই আমি জানতাম যে কী করতে চাই- এই খেলাটার জন্যই জন্ম আমার। অন্য কোনো বিষয়ে আমার কোনো আগ্রহ ছিল না এবং পুরো জীবন তোমার (ক্রিকেট) জন্যই নিবেদিত করেছি। বিনিময়ে তুমি আমাকে দিয়েছো আমার ও আমার পরিবারের জন্য স্বপ্নের জীবন। এটির জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশই যথেষ্ট নয়।’ তিনি আরও বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছর– অনেক উত্থান-পতনে ঠাসা অবিশ্বাস্য এক ভ্রমণ। সবচেয়ে

গুরুত্বপূর্ণ, স্বপ্নময় জগতে ছিলাম আমি, কারণ শতভাগ দিয়েছি প্রতিটি পদক্ষেপে।’ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভো কিংবদন্তি ও সর্বকালের সেরাদের একজন। তার রেকর্ড ও অর্জনই সাক্ষ্য দেবে তার হয়ে। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৩১ উইকেট শিকার করেন। ব্যাট হাতে করেছেন ১২৫.৪৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৯৭০ রান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৫ হাজার রান আর কারও নেই। টি-টোয়েন্টিতে ট্রফি জিতেছেন ২৬টি। এর চেয়ে বেশি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন কেবল তার দীর্ঘদিনের সতীর্থ ও প্রিয় বন্ধু কাইরন পোলার্ড (২৯টি)। সিপিএলের রেকর্ড ৫টি শিরোপা তার। এছাড়াও ট্রফি জিতেছেন তিনি আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট, আইএল টি-টোয়েন্টিতে। গত কয়েক বছর ধরে

আইপিএলে ‘মেন্টর’ হিসেবেও কাজ করছিলেন, বিশেষ করে সিপিএলে, চেন্নাই সুপার কিংসে যে ভূমিকায় দেখা যায় মাহেন্দ্র সিং ধোনিকে। খেলা পুরোপুরি ছেড়ে দেওয়ার পর এখন হয়তো কোচিংয়েই দেখা যাবে ব্রাভোকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম