ক্রাইমজোন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

আরও খবর

ক্রাইমজোন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর ক্রাইমজোন খ্যাত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, সন্ত্রাসী কার্যক্রম থামছেই না। আওয়ামী লীগ সরকার পতনের পর উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি। অভিযোগ আছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতা ঘটাতে সন্ত্রাসী সরবরাহ করা হয়েছিল জেনেভা ক্যাম্পসহ মোহাম্মদপুর এলাকা থেকে। সরকার উৎখাতের পরেও এখানে সংঘর্ষ লেগেইে আছে। আজ দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। ২৩শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। জীবিকার প্রয়োজনে রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি। জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান,

ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় জাহিদ বাসা থেকে বেরিয়ে সামনের দিকে গেলে হঠাৎ একটি ককটেল এসে তার মাথায় লেগে বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। রবিন হোসেন বলেন, ‘প্রথমে আমরা তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট