কোটি টাকার গাড়িতে চড়া কাপাসিয়া থানার পরিদর্শক খোকনকে প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

কোটি টাকার গাড়িতে চড়া কাপাসিয়া থানার পরিদর্শক খোকনকে প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
গাজীপুরের কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত খোকন চন্দ্র সরকারকে সোমবার তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি তিনি কাপাসিয়া থানায় যোগদানের পর ঢাকা থেকে কোটি টাকার গাড়ি দিয়ে অফিস করতে দেখা গেছে। এ বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিলে এবং সংবাদ প্রকাশ হলে তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি তদন্ত করে গাজীপুরের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায়, পুলিশের এসআই পদ ২০১০

সালে নিয়োগ পাওয়া খোকন চন্দ্র সরকার গত আ.লীগ সরকারের আমলে বেশিরভাগ সময় চাকরি করেছেন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা গোয়েন্দা শাখায়। দীর্ঘ এ সময় বিরোধী দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নির্যাতন করে টাকা আদায় এবং আন্তঃজেলা মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ছিল তার হাতে। ২০২২ সালে এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতির পর তাকে পোস্টিং করা হয় নারায়ণগঞ্জ থেকে নরসিংদী জেলায়। পদোন্নতি পাওয়ার পরই অনেক সিনিয়রকে বাদ দিয়ে তাকে করা হয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপর থেকে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি সশস্ত্রভাবে লড়াই করে গুলি বর্ষণ

করেন ছাত্র-জনতার বিরুদ্ধে। পরে ৫ আগস্ট রাতের বেলায় ছদ্মবেশে নরসিংদী থেকে পালিয়ে যান তিনি। এরপর ঢাকা ডিআইজি অফিস থেকে তাকে গাজীপুরে পোস্টিং করা হলে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে গাজীপুরের পুলিশ সুপার তাকে কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত হিসেবে নিয়োগ দেন। দুইটি পাজারো ও একটি দামি প্রাইভেট কারের একেক দিন একেকটি ব্যবহার করে ঢাকা থেকে কাপাসিয়া থানায় অফিস করতে দেখা গেছে তাকে। এ বিষয় কাপাসিয়া থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে পরিদর্শক ( তদন্ত ) খোকন চন্দ্র সরকারকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য রাজধানীসহ ২০ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সূর্যাস্ত দেখা যেভাবে শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখে