কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। আজ ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার বোন মাহজাবিন আহমদ মিমি। মাহজাবিন জানান, “সোহেল তাজের বিদেশযাত্রা বাধাগ্রস্ত হয়েছে।” ঠিক কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার।” তবে আটকে দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তার সংক্ষিপ্ত জবাব ছিল, “সেটা তাদেরই জিজ্ঞেস করুন।” এদিকে বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভ্রমণরোধ জারি থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি। সোহেল তাজ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে। পরে ২০০৮ সালে পুনরায় একই আসন থেকে

নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ই জানুয়ারি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু একই বছরের ৩১শে মে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩শে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও তিনি পদত্যাগ করেন। তবে প্রথমবার প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। পরে একই বছরের ৭ই জুলাই আবার পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। এরপর থেকে তিনি আর কখনো সক্রিয় রাজনীতিতে যুক্ত হননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল