কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রায় ১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে এখন দেশ এবং ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন তিনি। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের অদূর ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। আর তাই নতুন চুক্তিতে তার না থাকার সম্ভাবনা প্রবল। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তৈরি করেছেন নির্বাচকরা। সেখানে তিন ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল

হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। আর সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ পেতে পারেন শুধু ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি, কারণ অন্য দুই ফরম্যাট থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন তিনি। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে মাহমুদউল্লাহর খেলা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলেই কেবল নতুন চুক্তিতে নাম থাকবে তার। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার

বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সঙ্গে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন। এদিকে বর্তমানে চালু থাকা কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিগুলোর সঙ্গে এবার একটি বিশেষ ক্যটাগরি যুক্ত করতে চান নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি