ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন স্পিনার তাবরেজ শামসি। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার হলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণে অনেক বিধিনিষেধের মুখে পড়তে হয়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে দেশটির তারকা পেসার আনরিখ নরকিয়াও কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যানের কথা জানিয়ে তাবরেজ শামসি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে বিরত রাখব, যাতে ঘরোয়া ক্রিকেটে এবং টি-টোয়েন্টি লিগে আমি বেশি করে খেলতে পারি। পরিবারের জন্য আমি যতটা বেশি সাহায্য করতে পারব, সেদিকেই নজর রাখব।’
তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার মানে এই নয় যে, দেশের হয়ে আর খেলতে চান না
শামসি। বিষয়টি পরিষ্কার করে এই প্রোটিয়া ক্রিকেটার যোগ করেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে আমার দেশের হয়ে খেলার কোন সম্পর্ক নেই। আমাকে যখনই প্রয়োজন হবে, আমি দেশের জার্সিতে খেলব। আমার সবসময়ই স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা, আর কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ আমার কাছে সেটার থেকে গুরুত্বপূর্ণ নয়।’ জানা যায়, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে খেলতে বাধ্য করা হয়েছিল শামসিকে। ফলে পাকিস্তান সুপার লিগ থেকে মাঝপথেই সরে দাঁড়াতে হয় তাকে। এছাড়া চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই তাকে দেশে ডেকে নেওয়া হয়। এসবের কারণেই শামসি কেন্দ্রীয় চুক্তিতে আগ্রহ হারিয়েছেন বলে ধারণা করছেন
সংশ্লিষ্টরা।