কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
কৃষি মন্ত্রণালয়ের সার আমদানি প্রক্রিয়ায় অভূতপূর্ব অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক পরিচয়দানকারী ইউটিউবার জুলকারনাইন সায়ের। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, “সরকারি অর্থ লোপাটের এ ধরণের অভিনব উদ্যোগ আমি আগে দেখিনি। এ যেন আয়োজন করে রাষ্ট্রের টাকা লুটপাট।” এ ঘটনায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা কৃষি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার যোগসাজশে নিয়মনীতি লঙ্ঘন করে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। জুলকারনাইন বলেন, সার আমদানির জন্য দরপত্রে সর্বনিম্ন দর অনুযায়ী কার্যাদেশ দেওয়ার বিধান থাকলেও, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ‘নেগোসিয়েশন’-এর নামে নিয়ম লঙ্ঘন করে একই প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন মূল্যে সার আমদানির অনুমতি দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে দুটি কার্যাদেশে মোট ৮০

হাজার টন ডিএপি সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একটি কার্যাদেশে মিশর থেকে ৮৭৪ ডলার/টন এবং চীন থেকে ৮৪৮ ডলার/টন মূল্যে ৪০ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। অপর কার্যাদেশে রাশিয়া থেকে ৮৬৫ ডলার/টন এবং চীন থেকে ৮৪৮ ডলার/টন মূল্যে আরও ৪০ হাজার টন সার আমদানির অনুমতি দেওয়া হয়। একইভাবে এনআরকে হোল্ডিং নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টন ডিএপি সার চীন থেকে ৮৪৮ ডলার/টন মূল্যে আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এছাড়া, টিএসপি সার আমদানিতেও একই ধরনের অনিয়ম দেখা গেছে। দেশ ট্রেডিং কর্পোরেশনকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির জন্য মরক্কো থেকে ৬৯৪ ডলার/টন এবং লেবানন থেকে ৬৮৮ ডলার/টন মূল্যে কার্যাদেশ দেওয়া হয়। একই

মূল্যে বাল্ক ট্রেড ইন্টারন্যাশনালকে মরক্কো ও লেবানন থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের অনিয়ম নজিরবিহীন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি মন্ত্রণালয়ের কাজে সচিব এমদাদ উল্লাহ মিয়ানের উপর নির্ভর করেন। মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্র জানায়, উপদেষ্টার অগোচরে এই অপকর্ম সংঘটিত হয়েছে। ইউটিউবার জুলকারনাইনের অভিযোগ দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সরকারি তহবিলের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনায় সরকারের দুর্নীতি বিরোধী প্রচেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে। তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ