কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
কুষ্টিয়ায় পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তারা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম প্রামানিকের ছেলে কামরুজ্জামান (৫০)। কালু হালসানার স্বজনরা জানান, ভোরে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয় তাকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় রাসেলস ভাইপারের কামড়ে কামরুজ্জামান এক কৃষকের মৃত্যু হয়। বেলা ১১টার দিকে কলা বাগান পরিচর্যার

কাজ করার সময় রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। সাপটি মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছেন। আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর