কুশিয়ারার সাদা বালি হরিলুট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫

কুশিয়ারার সাদা বালি হরিলুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ |
হবিগঞ্জের সবচেয়ে বড় বালু মহাল কুশিয়ারা নদীর স্বচ্ছ সাদা বালি যাচ্ছে কোথায় ! বুধবার কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পরে টনক নড়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের। বুধবার বিকাল ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু ব্যবসায়ীরা সটকে পড়েন। কাউকে না পেয়ে প্রশাসনের লোকজন ১৫ হাজার ঘনফুট বালুসহ দুটি নৌকা আটক করেন। এ বিষয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় কুশিয়ারার সাদা বালু হরিলুট কান্ড নিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ হয়। এরপরই নড়েচরে বসে প্রশাসন। সরকারের পট পরিবর্তনের পরে নামে বেনামে তোলা হয়েছে সাদা বালু। কম পক্ষে ১০ থেকে ১৫টি স্থানে প্রতিদিন কয়েক লক্ষ ঘনফুট

বালু তোলা হয়। তবে বেশির ভাগ ব্যবহার হচ্ছে ঢাকা সিলেট ৬ লেনের কাজে। অবৈধ বালু তোলার ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। কুশিয়ারা তীরের চরগুলো হচ্ছে বালু শুন্য। এ খবর পেয়ে বুধবার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ এবং ইনাতগঞ্জ ইউনিয়ন এর কুশিয়ারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অভিযান পরিচালনা করে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় হ্যান্ড মাইকে কেউ যেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করেন সে বিষয়ে সতর্ক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী থেকে নামে বেনামে আওয়ামিলীগ ও বিএনপির কিছু সংখ্যক নেতা সিন্ডিকেটের মাধ্যমে বালু উত্তোলন করে আসছেন। এ ব্যাপারে একাধিক সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়ে নি। সম্প্রতি সিলেটে সাদা পাথর নিয়ে আলোড়ন সৃষ্টি হলে নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে সাদা বালু উত্তোলন ও হরিলুট সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। ফলে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন বলেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে, তাই আমরা তিন

ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করি। উত্তোলনকারী নৌকা গুলো পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়