কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদিকে দুই শতাধিক আহত ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাজধানী ঢাকায় ও আশপাশে কুরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতো, ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় ২ জনকে ভর্তি করানো হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে আঘাত ও গরুর গুতো, গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ১২০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা

দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিকাল ৫টা পর্যন্ত ২০১ জন দুর্ঘটনায় আহত রোগী এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে হাত ও আঙুল কেটে যাওয়া রোগীই বেশি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী জানান, বেশিরভাগ রোগীরই হাত-পায়ে আঘাত নিয়ে আসছেন। জরুরি বিভাগে আমরা সাধ্যমতো সেবা দেবার চেষ্টা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ