ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ
প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি
এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল
আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম
এমপি গাজী নজরুল এখন কোথায়?
কুমিল্লায় শেখ হাসিনার জন্মদিন পালন, যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার আবিদপুর গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। তাদের নামে গণঅভ্যুত্থানে নিমসার এলাকায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি কেক
কেটে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিও প্রকাশের পর রাতেই বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ ও যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ আবার এ তিন যুবলীগ নেতার নামে মামলাও রয়েছে। তারপরও ভিডিওতে তাদের উপস্থিতি ও
রাজনৈতিক কার্যক্রম চালাতে দেখা গেছে।