ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সবুজ এবং একটি ইটবোঝায় ট্রাক্টর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছলে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া ছেড়ে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ
সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ। কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।