কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণ: বোন নিহত, হাত হারাল ভাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণ: বোন নিহত, হাত হারাল ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
যশোর শহরের শংকরপুর এলাকায় বাড়ির পাশে কলাবাগানে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরেক শিশু। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার (১৯ মে) সকালে বোমার বিস্ফোরণ ঘটে। শিশুটি মারা যায় দুপুরের দিকে। নিহত শিশুটির নাম খাদিজাতুল কুবরা (৫)। আহত তার ভাইয়ের নাম সজীব আহম্মেদ। তাদের বাবা যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন পেশায় অটোরিকশাচালক। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে খাদিজা মারা যায়। সজীবের অবস্থাও আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় তাদের ছোট বোন আয়েশা সুলতানা (৩) মা সুমি খাতুনের কোলে ছিল। খবর পেয়ে দৌড়ে যাওয়ার

সময় পড়ে গিয়ে আহত হয় আয়েশা। খাদিজাতুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ছেলের জন্যে ওষুধপত্র কেনায় হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলেন বাবা শাহদাত হোসেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘কুড়িয়ে পাওয়া এক বোমার বিস্ফোরণে মেয়েকে হারালাম। ছেলেটির একটি হাত উড়ে গেছে। পেটের নাড়ি বেরিয়ে গেছে। তাকে বাঁচাতে পারব কি না, জানি না। বাবা হয়ে এই কষ্ট আমি কেমনে সহ্য করব!’ পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের একটি বস্তিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ভাই-বোন গুরুতর জখম হয়। চিকিৎসার জন্য দুজনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে

ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে পৌঁছালে শিশুটি মারা যায়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং সজীবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কেটে ফেলতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শিশু সজীব বাড়ির পাশের মাঠে খেলছিল। বাড়ি ফেরার পথে সে টেপমোড়ানো একটি কৌটা কুড়িয়ে পায়। সেটি তুলে বাসায় নিয়ে বোন খাদিজার সঙ্গে বল হিসেবে খেলছিল সজীব। এ সময় এটি বিস্ফোরিত হয়। এদিকে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বোমার বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়।

পরে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। বোমাটি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর