কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ |
কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা। সকাল দশটায় জেলা প্রশাসনের অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি দুর্নীতি বিরোধী বার্তা প্রচার ও জনগণকে সচেতন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ছিল। র‍্যালির পর কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা। এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সিভিল সার্জন

ডা. মঞ্জুর ই মোর্শেদ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, রংপুর বিভাগের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, এবং বৈষ্যমবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা। বক্তারা তাদের বক্তব্যে দেশের বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন ধরে বিদ্যমান দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং সকল স্তরের জনগণকে এই লড়াইয়ে একসাথে নিয়ে আসা অত্যন্ত জরুরি। একইসাথে, তারা তরুণদের মধ্যে দুর্নীতি প্রতিরোধের চেতনা সৃষ্টি করার উপরও গুরুত্ব আরোপ করেন। এই অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন আয়োজক ছিল। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সাফল্যমন্ডিত, যা কুড়িগ্রামের জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী একটি নতুন জোশ তৈরি করেছে। এটি কেবল এক দিনের অনুষ্ঠান নয়, বরং দুর্নীতি প্রতিরোধে একটি ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে