কুড়িগ্রামের ৫ উপজেলায় অগ্রিম ঈদুল আজহা উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৫

কুড়িগ্রামের ৫ উপজেলায় অগ্রিম ঈদুল আজহা উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ |
প্রতি বছরের ন্যায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রা‌জিবপুর ও চিলমারী উপজেলার বি‌ভিন্ন গ্রা‌মে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্ত এসব ঈদের জামা‌তে নামাজ আদায় ক‌রেন মুসল্লিরা। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, চিলমারী উপ‌জেলাধীর ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ। রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

হয়। এতে ইমামতি করেন মাওলানা হিজবুল্লাহ। জামাতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন নারী ঈদের নামাজ আদায় করেন। রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মাঠে মাওলানা আব্দুল হাকিমের ইমামতিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ৭০-৮০ পুরুষ ও নারী নামাজ আদায় ক‌রেন। ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন লোক ঈদের নামাজ আদায় ক‌রেন। নামা‌জে ইমাম‌তি ক‌রেন মাওলানা আমিনুল ইসলাম। এ ছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের স‌ঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়‌নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রা‌মে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ