কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
সংসদীয় পদ্ধতির দেশের রাষ্ট্রপতির নামেই চলে রাষ্ট্রের সকল কর্মকাণ্ড। সংবিধান বলছে, রাষ্ট্রপতির স্থান সবার উর্ধে। তিনিই দেশের প্রধান। সীমিত ক্ষমতার মধ্যেও জাতীয় নির্বাচনের সময় রাষ্ট্রপতি দলগুলোর বিরোধ মীমাংসার চেষ্টা করেন। সংবিধান রাষ্ট্রপতিকে আর কী কী ক্ষমতা দিয়েছে । রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স পঁয়ত্রিশ বছর। সংবিধানে সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ নেই। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয়, সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে। তবে প্রার্থীর সংসদ সদস্য হওয়ার বাধ্যবাধকতা নেই। কেউ আগে কখনও রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়ে থাকলে তিনি রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য এই পদে

অধিষ্ঠিত থাকেন। সংবিধানে রাষ্ট্রপতির দায় দায়িত্ব উল্লেখসহ নানা ক্ষমতা দেওয়া হয়েছে। যদিও রাষ্ট্রপতিকে খুব একটা দৃশ্যমান দেখা যায় না। তবু রাষ্ট্রের মৌলিক কাঠামোয় নানা গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাকে দেশের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত।কিন্তু নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো বিরোধ অব্যাহত থাকায় নির্বাচন এলে রাষ্ট্রপতির ভূমিকা আলোচনায় আসে। রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। প্রধান বিচারপতি কে হবেন তা নির্ধারণ করা হয় এবং তাকে নিয়োগ করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধানমন্ত্রীও নিয়োগ করেন। সংসদ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতার আসন পাবে, সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করতে হয়। তবে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তখন

কোন দল থেকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন, তা রাষ্ট্রপতিই নির্ধারণ করেন। কিছু পরোক্ষ ক্ষমতাও আছে। যেমন তার অনুরোধে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য প্রধানমন্ত্রী পেশ করবেন। এই পরোক্ষ ক্ষমতার কথা বলা আছে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদের পাঁচ নম্বর পরিচ্ছেদে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি কাজের ক্ষেত্রে রাষ্ট্রপতির কারও পরামর্শ নেয়ার প্রয়োজন নেই। এর বাইরে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির কোন দায়িত্ব পালনের ক্ষমতা নেই। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষের দেওয়া যে কোন দণ্ডের মার্জনা বা ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি। সংবিধানে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আবার রাষ্ট্রপতিকে তার দায় দায়িত্বের ব্যাপারে কোন আদালতেই জবাবদিহি করতে হবে না। দায়িত্ব পালনের

সময় তার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার ফৌজদারি মামলা করা যাবে না। তাকে গ্রেফতার বা কারাগারে নেয়ার জন্য কোন আদালত থেকে পরোয়ানাও জারি করা যাবে না। পদটি আলঙ্কারিক হলেও একজন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয়। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪শে এপ্রিল ২০২৩ শপথ নিয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। । সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি পদটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করলেন। তার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক