ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
‘কাল সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা’
৬ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে, বুধবার দিনভর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
এতে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে।
পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
এদিকে, একই দাবিতে দেশের একাধিক জেলায় আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে
যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। এর প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে গুণবতী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। খুলনায় বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়। এছাড়া, খুলনা ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।