কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
প্রত্যক্ষ ও পরোক্ষ কালো টাকা সাদা করার যেকোনো সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিল করা উচিত। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে মঙ্গলবার একথা বলেছে। বিবৃতিতে বলা হয়, আগে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি বাতিল করে। এটি ইতিবাচক। তবে আরও কয়েকটি দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বিধান এখনো রয়ে গেছে। অবিলম্বে তা বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক। এর ফলে

সৎ করদাতারা নিরুৎসাহিত এবং দুর্নীতি পুরস্কৃত হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে কর্তৃত্ববাদী সরকারের বাজেটেও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তবে অন্তর্বর্তী সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করে। এই ঘোষণা বৃহত্তর সংস্কারের প্রাথমিক ধাপ। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের প্রতিশ্রুতি আশান্বিত করেছে। তবে আমরা উদ্বেগের সঙ্গে সরকারকে মনে করিয়ে দিতে চাই, আয়কর আইন ২০২৩-এ অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে কালো টাকা বৈধ করার তিনটি বিধান এখনো বিদ্যমান। তাই কালো টাকা সাদা করার যেকোনো সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিল করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?