কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শিশুটির সাথে এই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গ্রামে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। এরপর পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে। ভিকটিম শিশুটির বাবা জানান, সন্ধ্যার আগ দিয়ে মেয়ের দাদির জন্য গ্রাম্য চিকিৎসক আফতাবের

কাছ থেকে ওষুধ আনতে যায়। এ সময় আফতাব আমার মেয়েকে ফুসলিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আমি ওই নরপশুর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। শিশুটির মা জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওর দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘণ্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে আমার কাছে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসি। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তির ফাসি চাই। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে আসে রাত সাড়ে ৮ টার দিকে। প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত

পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতিমধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’