কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ October, ২০২৫

কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ October, ২০২৫ |
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর–১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থল থেকে

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ছয় তলা ভবনটির নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার। কিন্তু কাল সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় পোশাক কারখানা। সেটিও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার আধাঘণ্টা পর তারা পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করে ছিলেন। তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা