কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ আইনজীবীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ আইনজীবীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী জায়গায় রাখা হয়েছে’ বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেছেন, কারাগারে যেখানে পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত ‘আলো বাতাস নেই’ এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে ‘পানিও পড়ে’। সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়। এর আগে পলকের সঙ্গে কথা বলেন তার আইনজীবী তরিকুল ইসলাম। এ সময় কারাগারে তার কি ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তিনি আইনজীবীকে জানিয়েছেন। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল

ইসলাম। তিনি বলেন, সকালে প্রিজন করে তাকে (পলক) আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন। কারাগারে ‘অস্বাস্থ্যকর পরিবেশে পলককে রাখা হয়েছে’ জানিয়ে তরিকুল ইসলাম বলেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই। বৃষ্টিতে রুম ভিজে যায় থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক। মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এর আগে শুনানির জন্য সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে। ওই সময়

সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞাসা করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন। তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’