ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
“কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার শিক্ষা পাইনি, তবে উসমান হাদী একজন বাচাল ধর্মান্ধ জঙ্গী” — সিদ্দিকী নাজমুল আলম
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমসাময়িক বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি উসমান হাদী এবং মৃত্যুর সময় উল্লাস প্রকাশ করার সংস্কৃতি নিয়ে কড়া মন্তব্য করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সিদ্দিকী নাজমুল আলম লেখেন, "কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ কিংবা মৃত্যুর মুখে কেউ পতিত হলে আলহামদুলিল্লাহ বলার পারিবারিক কিংবা দলীয় শিক্ষা কোনটাই আমরা পাইনি।"
জীবন নিয়ে তিনি রাজনীতি করেন না উল্লেখ করে নাজমুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। তিনি অভিযোগ করে বলেন, "মাসুদকে হত্যা করে উল্লাস করেছিলে তোমরা। তোমরা মাসুদের নবাগত সন্তানের কথাটাও চিন্তা
করোনি। এরকম হাজারো উদাহরণ আছে বিগত ১৭ মাসের।" স্ট্যাটাসের পরবর্তী অংশে তিনি উসমান হাদীর তীব্র সমালোচনা করেন। তিনি উসমান হাদীকে 'বাচাল ধর্মান্ধ জঙ্গী' হিসেবে আখ্যায়িত করে বলেন, "সে তার অশ্রাব্য কথায় আমাদেরকে চরমভাবে আক্রান্ত করে বিভিন্ন সময়।" তবে মানবিক দিক বিবেচনা করে সিদ্দিকী নাজমুল আলম উল্লেখ করেন, সুস্থ হয়ে ভবিষ্যতে আবারও গালিগালাজ করবেন জেনেও একজন মানুষ হিসেবে তিনি উসমান হাদীর মৃত্যু কামনা করেন না। স্ট্যাটাসের একদম শেষে তিনি কিছুটা আক্ষেপ বা সতর্কবাণী মিশ্রিত সুরে লেখেন, "এতো বেশী ভাত দুধে মাখা আসলেই ভালোনা.......,,,,"। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।