কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

আরও খবর

৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়

মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন

মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা

২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%

একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি বাংলাদেশের রাঙামাটির কাপ্তাই হ্রদ। এই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ১ মে মধ্যরাত থেকে ৩১ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ে হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহণ, বিপণন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছরের মতো এবার মৌসুমেও হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলার বরফকলগুলো বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশ কার্যকর করতে

হ্রদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। এছাড়া পরবর্তী তিন মাসের মধ্যে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হলে এবং হ্রদে পর্যাপ্ত পানি না বাড়লে সেক্ষেত্রে প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে। জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের জন্য হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। মাছ শিকার বন্ধকালীন হ্রদে মাছের ওপর নির্ভরশীল জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হবে। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, এবার মৌসুমে

কাপ্তাই হ্রদে ৬০ টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়া হবে। নিষেধাজ্ঞা চলাকালে কাপ্তাই হ্রদে মাছের ওপর নির্ভরশীল ২৭ হাজার নিবন্ধিত জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত