কাঁটাতার নিয়ে সংঘাত; ভারতীয় হাই কমিশনারকে তলব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ January, ২০২৫

কাঁটাতার নিয়ে সংঘাত; ভারতীয় হাই কমিশনারকে তলব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ January, ২০২৫ |
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের জেরে রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। এদিন বিকেলে ঢাকায় পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আলোচনা করেন ভারতে নিযুক্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকের পর ভার্মা জানান, সীমান্তে কাঁটাতারের বিষয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে এবং বিএসএফ ও বিজিবি যৌথভাবে কাজ করবে। ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৯৬৩ কিলোমিটার অঞ্চল কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি, ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) কিছু এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে সংঘাত তৈরি হয়। বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কাঁটাতার স্থাপন নিয়ে আপত্তি জানানো হয়। মালদহের কালিয়াচক

এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আলোচনার পর জানান, সীমান্তে কাঁটাতারের বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় হয়েছে। তিনি বলেন, "নিরাপত্তার জন্য কাঁটাতার স্থাপন নিয়ে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে এবং বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী, সীমান্তে অপরাধ দমনে সহযোগিতার মাধ্যমে এই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।" ভার্মা আরও বলেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য চোরাচালান, অপরাধী অনুপ্রবেশ এবং পাচারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি ভারতের আশাবাদী যে, সীমান্তকে অপরাধমুক্ত করার জন্য দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মার এসব মন্তব্য থেকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে

দুই দেশের মধ্যে সংলাপের প্রয়াস স্পষ্ট হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার মাধ্যমে সংঘাত নিরসন এবং নিরাপত্তা বজায় রাখার কথা পুনরায় নিশ্চিত করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের এই বিষয়টি কেবল একটি সীমান্ত প্রশ্ন নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই, ভারতীয় হাই কমিশনারের এই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা