কাঁচামরিচের কেজি ৫০০ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
লক্ষ্মীপুরের কমলনগরে আজ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। গত ৬ অক্টোবর যে মরিচ বিক্রি হয়েছে ২৩০-২৫০ টাকা কেজি। আজ সেই কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়ে ৪৮০-৫০০ টাকা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সবজির বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। কাঁচামরিচের পাশাপাশি অন্য সবজির দামও লাগামহীমভাবে দৌড়াচ্ছে। যেমন টমেটো প্রতি কেজি ২৫০, বেগুন ১০০, পেঁপে ৮০, কুমড়া ৭০, ওল কচু ৮০, শসা ৮০, করলা ৮০, আনাজি কলা ৬০, পটোল ৮০ টাকা বিক্রি হচ্ছে। উপজেলার হাজির হাট বাজারে ক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, সবজি বাজারে গিয়ে হতাশ হলাম গত দুদিন আগে ছিলো ২৫০ টাকা আজ কাঁচামরিচ ৫০০ টাকা কেজি। তাহলে বোঝেন সাধারণ মানুষ কী

ভোগান্তি আর হতাশায়। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান তাই একটু বেশি পরিমাণে কাঁচামরিচ সবজি প্রয়োজন কিন্তু এখন বাজেটের মধ্যে হচ্ছে না তাই পরিমাণের থেকে কম কিনতে হচ্ছে। ক্রেতা মো. সোহেল বলেন, কাঁচাবাজারে গিয়ে মাথা ঘুরে গেছে, সবজির দর এত বেশি কিনতে ভয় লাগছে। সবকিছুর দাম অতিরিক্ত, কাঁচামরিচ কিনে টাকা শেষ হয়ে গেছে। বাড়িতে মেহমান ছিল। এক কেজি কাঁচামরিচ কিনতে গিয়ে আধা কেজি কিনেছি। সবজি আধা কেজি করে কিনেছি। সবজি ব্যবসায়ী মো. সিরাজ বলেন, গত পরশু থেকে কাঁচা সবজির দাম লাগামহীন বেড়েছে। সবজির কেজি প্রতি ২০-২৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। পাইকারি কিনে খুচরা বিক্রি করতে হয়। ক্রেতারা সবজির দাম দিতে বিরক্ত হচ্ছে। কিছু করার নেই,

সবজি-কাঁচামরিচ আড়ত থেকে বেশি দামে কিনে বিক্রি করতে হয়। আড়তদার আব্দুল মুনাফ বলেন, দুদিন আগে কাঁচামরিচ পাইকারি ২৪০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৪২০ টাকা। প্রতিদিনই দাম বাড়েই চলছে। মোকামে কেনার ওপর পাইকারি বিক্রি হচ্ছে। সবজির দামও প্রতিদিন বাড়ছে। বাজারে যখন সবজির চাহিদা বাড়ে তখন দাম লাগামহীন বৃদ্ধি পায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা জানান, বাজারে সবজি ও কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ক্রেতাদের প্রচুর অভিযোগ রয়েছে। কিছু অভিযান চালানো হচ্ছে। আড়তদারদের বেচা-কেনার স্লিপ দেখা হচ্ছে। যেখানে কেনার চাইতে খুচরা বিক্রি অধিক দেখা যাচ্ছে, সেখানে অভিযানে জরিমানা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল