করিমগঞ্জে আ.লীগ-ছাত্রলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

করিমগঞ্জে আ.লীগ-ছাত্রলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
কিশোরগঞ্জের করিমগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপি কর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত থাকে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল এবং সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের খবর

ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে শতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী করিমগঞ্জ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় আসামিদের প্রিজনভ্যানে তোলার মুহূর্তে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। বিক্ষোভকারীরা থানার সামনের ব্রিজের ওপর অবস্থান নিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বিএনপির কিছু নেতাকর্মী ঘটনাস্থলে এসে পাল্টা স্লোগান শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে করিমগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। তারা

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল।" তিনি আরও জানান, রাত ১০টার দিকে গ্রেপ্তারকৃতদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু বাংলাদেশ নয়, সমগ্র পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠাতেও ঐতিহাসিক ভূমিকা ছিল আওয়ামী লীগের ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ খাবার কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড় চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ৭১ বছরের বৃদ্ধাকে মাঠে নিয়ে ধর্ষণ ৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে শালীনতাহানীর চেষ্টা কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা