কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
জাতীয় সংসদের ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সেলের নেতারা। জাতীয় সংসদের সংরক্ষিত আসনকে নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ প্রমুখ। এনসিপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা

ছিল। বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল। কিন্তু নারী সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে। নারীদের যে ত্যাগ তার মূল্যায়ন করতে হবে। তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। তাদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করবে, তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ