কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
চলমান বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে জলবায়ু ন্যায়বিচারের মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানিয়েছে কক্সবাজারের শতাধিক তরুণ। একই সঙ্গে এই ধর্মঘট থেকে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বানও জানান তরুণ জলবায়ুকর্মীরা। শুক্রবার কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে অ্যাকশনএইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্টা কক্সবাজার আয়োজিত সমাবেশ থেকে বিশ্বনেতাদের কাছে এই আহ্বান জানানো হয়। ঝাউতলা মোড় থেকে শুরু হয়ে কক্সবাজার প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সমবেত হন স্লোগানমুখর জলবায়ু যোদ্ধারা। সেখানে টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে জলবায়ুর জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও বিশ্বনেতাদের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানানোর মাধ্যমে আন্দোলন কার্যক্রমের সমাপ্তি

টানা হয়। সমাবেশে জলবায়ু যোদ্ধারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে। তারা নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করছে। তরুণ অ্যাক্টিভিস্টা আয়শা ছিদ্দিকা রিয়া বলেন, ‘যেভাবে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়ছে, তাতে আমাদের ভবিষ্যত হুমকির মুখে। আমরা আমাদের ভবিষ্যত বিক্রি করতে দিতে পারি না।’ অ্যাকশনএইডের কর্মকর্তা তাফহীমুল জান্নাত সিফাত বলেন, ‘ভবিষ্যত সুরক্ষার দাবি জানাতে আজকে কক্সবাজারের তরুণরা একত্র হয়েছে। আমাদের ভবিষ্যত সুরক্ষার জন্য জলবায়ুর ন্যায়বিচার ছাড়া কোনো বিকল্প নেই। এ ছাড়া ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আজকের বৈশ্বিক ধর্মঘট থেকে আমরা সম্মিলিতভাবে ফিলিস্তিনে

গণহত্যা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’ এই শান্তিপূর্ণ ধর্মঘটে তরুণ জলবায়ুকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, চিত্রকর্ম, গান এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সুবিচারের দাবি জানান। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে তারা ‘ডোন্ট সেল আওয়ার ফিউচার’ ‘ফিক্স দ্য ফাইন্যান্স’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করো’, ‘ক্ষতিকারক কৃষি চর্চায় বিনিয়োগ বন্ধ করো’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’ এবং ‘জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ করুন’- এমন বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ডে তারা নিজেদের দাবি তুলে ধরেন। এ ছাড়া তরুণ জলবায়ুকর্মীরা কক্সবাজারের সুপেয় পানির সংকট, প্যারাবন নিধনের বিষয়ে সমাধানের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা সমুদ্র ও পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চলমান রাখার দাবি জানান। এই জলবায়ু ধর্মঘটে সংহতি

জানিয়ে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কর্মকর্তারা। তাদের সঙ্গে জলবায়ু ধর্মঘটে অংশ নেন কক্সবাজারের ছয়টি যুব সংগঠনের শতাধিক জলবায়ু যোদ্ধা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল