ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট।
রোববার (২৪ নভেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।





