এস আলম গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার ঋণখেলাপি মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার ঋণখেলাপি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
দেশে প্রথমবারের মতো এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম নগরের চৌমুহনী জীবন বিমা শাখা দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংক । রোববার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার এই মামলাটি দায়ের করেছে জনতা ব্যাংকের নগরীর চৌমুহনী জীবন বিমা শাখা। জানা গেছে, ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপিঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ

আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে। ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি

সম্পত্তি নিলামে তোলা হবে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে