এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ |
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শান্ত সর্বশেষ ২০২৫ সালের মে মাসে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই ফরম্যাটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর তিনি দল থেকে বাদ পড়েন এবং এক বছরেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই দলের নেতৃত্ব দেবেন, আর তাওহীদ হৃদয়কে করা হয়েছে সহ-অধিনায়ক। গত জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা পেসার মোস্তাফিজুর রহমানও এই টুর্নামেন্টের মাধ্যমে মাঠে ফিরছেন। দলে তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেনের মতো

বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন। অন্যদিকে বোলিং আক্রমণে রয়েছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এশিয়াডের জন্য ভারত ইতোমধ্যে শ্রেয়াস আইয়ার, জাসপ্রীত বুমরাহ, বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মাকে নিয়ে একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। অন্যদিকে পাকিস্তান দলে রয়েছেন সাহিবজাদা ফারহান ও আবরার আহমেদের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা। ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ণ জেতার পর ২০১৪ ও ২০২২ আসরে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’-র (হংকং, মালয়েশিয়া ও ওমান) বিজয়ী দলের সঙ্গে মুখোমুখি হবে তারা। বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিম তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী,

রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!