এমবাপের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ম্যাচে ১০ গোলের রোমাঞ্চ জিতে তৃতীয় ইংল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ July, ২০২৬

এমবাপের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ম্যাচে ১০ গোলের রোমাঞ্চ জিতে তৃতীয় ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ July, ২০২৬ |
মিয়ামির এক রোমাঞ্চকর ও গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে শিরোপা জেতার পর বিশ্বকাপে এটাই ইংলিশদের সেরা সাফল্য। ১০ গোলের এই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে, যা ১৯৫৮ সালে পশ্চিম জার্মানির সঙ্গে ফ্রান্সের ৬-৩ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেল। ম্যাচের শুরু থেকেই থমাস টুখেলের শিষ্যরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাত্র ৩ মিনিটের মাথায় ডেক্লান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর এযরি কোনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। হ্যারি কেইন ও জুড বেলিংহামের মতো তারকাদের বেঞ্চে রেখেও ইংলিশদের আক্রমণভাগের সামনে ফরাসি রক্ষণভাগ

একদম ভেঙে পড়ে। বিদায়ী কোচ দিদিয়ের দেশমের দ্বিতীয় সারির ডিফেন্স প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় ফ্রান্স। কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক স্ট্রাইকে ম্যাচটি ৬৬ মিনিটের মধ্যে ৪-৩ ব্যবধানে চলে আসে। ম্যাচ যখন সমতার দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন সাকা। শেষ মুহূর্তে ওসমানে ডেম্বেলে ফ্রান্সের হয়ে আরও একটি গোল করে আশা জাগালেও, অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের টুর্নামেন্টের সপ্তম গোল ফ্রান্সের সব আশা শেষ করে দেয়। ম্যাচে ফ্রান্স হারলেও ফুটবল ইতিহাসে নিজের নাম রূপালি অক্ষরে লিখে নিয়েছেন ২৭ বছর বয়সী রিয়াল

মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ২২-এ নিয়ে গেছেন তিনি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসিকে (২১ গোল) ছাড়িয়ে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় শীর্ষ স্থান দখল করলেন। চলতি টুর্নামেন্টে ১০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে আছেন এমবাপে। তবে ব্যক্তিগত এই রেকর্ডের চেয়ে ম্যাচ জিততে না পারার আফসোসই তাঁর কণ্ঠে বেশি ঝরে পড়েছে। ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘রেকর্ড গড়ার চেয়ে আমি আগামীকালকের ফাইনাল ম্যাচটা খেলতে পারলে বেশি খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটা দারুণ, তবে আজ এটা আমার মনের প্রথম ভাবনায় নেই।’ বিশ্বকাপে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকা খেলোয়াড় দল গোল সংখ্যা ম্যাচ সংখ্যা কিলিয়ান

এমবাপে ফ্রান্স ২২ ২২ লিওনেল মেসি আর্জেন্টিনা ২১ ৩৩ মিরোস্লাভ ক্লোসা জার্মানি ১৬ ২৪ রোনালদো ব্রাজিল ১৫ ১৯ গের্ড ম্যুলার পশ্চিম জার্মানি ১৪ ১৩ হ্যারি কেইন ইংল্যান্ড ১৪ ১৮

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা